জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, কমিশনের মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি, যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে।
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
ড. আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য। ছয় মাসের মধ্যে সেটাই তৈরি করতে চাই।
তিনি বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে।
সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি।
এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।
ইএ
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি
এই ক্যাটাগরির আরও খবর
দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত: তথ্য উপদেষ্টা
যাত্রাবাড়ীতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি, তিতাস অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: মৎস্য উপদেষ্টা
টঙ্গীতে আরিফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব
এখন পর্যন্ত হজে গেছেন ১৫১৫৪ জন, একজনের মৃত্যু
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রোববার
অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ‘সম্পূর্ণভাবে’ ব্যর্থ কেন?
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান
সর্বশেষ
জনপ্রিয়
১
অভিজ্ঞ কর্মী খুঁজছে দেশবন্ধু গ্রুপ, কর্মস্থল ঢাকা
২
যে কারণে বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছেন কোহলি
৩
একসঙ্গে স্বজন হারালেন বলিউডের একঝাঁক তারকা
৪
পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজির বিশাল কাতলা মাছ
৫
জাকসু নির্বাচনের প্রস্তুতি জোরদারে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
সব খবর

