সমতট ডেস্ক: কুমিল্লা, ৫ এপ্রিল:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আলেখারচর দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো. শওকত আলম এবং সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মো. গিয়াস উদ্দিন আজম শাহ, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুছা তানিম, যুব বিভাগের সভাপতি গোলাম আযম জুয়েল এবং পশ্চিম অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অতীতে জামায়াতে ইসলামীর অধীনে পরিচালিত তিনটি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই।”
আলোচনা সভা শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

