সমতট ডেস্ক:
তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা, ৫ এপ্রিল:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর ১ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার অফিসের সামনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আমানউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, ১নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া,
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান রবিন।
বক্তব্য রাখেন জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম আসিফ, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহিম, আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী সাইফুল ইসলাম এবং ২ নং ওয়ার্ড জামায়াত আমীর শেখ ফরিদ প্রমুখ।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ তার বক্তব্যে বলেন, “জামায়াত নেতাদের হত্যার বিচার অবশ্যই করতে হবে। এরপর রাষ্ট্র সংস্কার ও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে।”
অনুষ্ঠান শেষে আপ্যায়নের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

