তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা:
সমতট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিবির বাজার স্কুল এন্ড কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, অধ্যাপক মফিজুর রহমান পাটোয়ারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সবুজ, সাবেক গলিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম, ওয়ারাসা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান মোঃ ওয়াদিদুর রহমান চৌধুরী, সেলটেক আর্কিটেক্টের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আবুল হোসেন, শুরা সদস্য আব্দুল কুদ্দুস। সঞ্চালনায় ছিলেন ডাঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি অধ্যাপক মামুন তার বক্তব্যে বলেন, “মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম—এগুলো সমাজে চলতে পারে না।”
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, আগে তার বিচার করতে হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন।”
আলোচনা সভা শেষে আপ্যায়ন ও বিশেষ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

