সমতট ডেস্ক: ৫ দফা দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা। আজ রবিবার (৯ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জানানো চিকিৎসকদের ৫টি দাবি হলো, এমবিবিএস বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এ সময় তারা আরও বলেন, ‘আজ বেলা ১১ টা থেকে ১২ তারিখ পর্যন্ত সারাদেশে একসাথে সকল চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবে।আর এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবে। প্রতিবাদের সাথে একত্মতা পোষণ করেন কুমেক হাসপাতালের পরিচালক, কুমেক প্রিন্সিপাল, এনডিএফ ও ড্যাবের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

