সমতট ডেক্স : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে কতিপয় সংস্কার জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না, আবার শুধুমাত্র সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করাও দেশের জন্য কল্যাণকর নয়। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌমুহনী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ৫ আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে দেশের মানুষ নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। তবে এখনো স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী একটি রাষ্ট্র আবারও নেপথ্যে ভূমিকা রাখছে। যারা বিদেশি সহযোগিতায় ক্ষমতায় যেতে চায়, তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।তিনি আরও বলেন, দেশের নতুন স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি ও জামায়াত এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান, মুফতি আমীর হামজাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শুক্রবার | বসন্তকাল

