সমতট ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর রুকন, বুড়িচং শংকুচাইল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার বিশিষ্ট আলেমে দ্বীন,সমাজসেবক মাওলানা মীর হোসাইন (৫২) আজ ১৯ জানুয়ারী ঢাকা ইবনে সিনা হসপিটালে CCU তে চিকিৎসাধীন সকাল ৮.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন। মাওলানা মীর হোসাইন ইসলামী আন্দোলনের একজন মজলুম মুজাহিদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ১০৫)এর সভাপতি ছয়গ্রাম মাদ্রাসার উপদেষ্টা সামাজিক বিচারক হিসেবে সুপরিচিত সহ
আমৃত্য ইসলামী আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর ইন্তকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ,মহানগরী সেক্রেটারি মু.মাহবুবুর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম,সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান নেতৃবৃন্দ মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম মীর হোসাইনের মা,স্ত্রী,২ ছেলে ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের সকল নেক কাজের উত্তম প্রতিদান কামনা করেন এবং পরিবারের সকল সদস্যদের ধৈর্য্য ধারনে মহান আল্লাহর তাওফিক কামনা করেন। মরহুমের সালাতুল জানাযা তাঁর নিজ বাড়ী বুড়িচং কোদালিয়া প্রাইমারী স্কুল মাঠে আজ বাদ আসর অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শনিবার | বসন্তকাল

