সমতট ডেক্স : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ফ্যাসিস্ট কুৎসিতলোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে। সংস্কারের আরেকটি সুপারিশ হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা। যেন দুর্বৃত্তরা রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হতে না পারে। কুমিল্লাবাসীর বঞ্চনার প্রতিকারে কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে বার্ড মিলনায়তনে আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম.এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, একটি রাস্তা দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে একটি নদী। কুমিল্লাকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তারা।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি | সোমবার | বসন্তকাল

