সমতট ডেক্স ; গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ০০;৩০ ঘটিকায় একাধিক মামলার আসামি ও অবৈধ অস্ত্রধারী ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক কোতোয়ালি থানার ওশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একাধিক মামলার আসামি ও অবৈধ অস্ত্রধারী মোঃ জাকির হোসেন (৩৮) পিতাঃ (মৃত) আব্দুল হোসেন ও মোঃ লিটন মিয়া (৪২) পিতাঃ আব্দুল আলী নামক ০২ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ০২ টি পিস্তল (৯ মিঃ মিঃ), ০৩ টি পিস্তল ম্যাগাজিন, ১১ রাউন্ড পিস্তল এ্যামোঃ, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি রাম-দা, ০২ টি চাপাতি, ০৬ টি ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

