সমতট ডেক্স: কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুবের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘ইপিজেডের আশপাশের এলাকাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় । ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারী ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি চক্রকে যোগসাজশে অবৈধ সুযোগ-সুবিধা প্রদান এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের মদদ দেয়াসহ ইপিজেডের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অভিযোগ এনে মানববন্ধনে নির্বাহী পরিচালকের অপসারণ দাবি করা হয়। এতে বক্তব্য রাখেন আবুল বাশার, আবদুল ওয়াদুদ, তফাজ্জল হোসেনসহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে নির্বাহী পরিচালকের অপসারণসহ ইপিজেডে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।
শিরোনাম:
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে? সংবিধানে কী আছে
- শিশু খাদ্যের ওপর ভ্যাট রাখবে না জামায়াত
- নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
- লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি
- দেশে পৌঁছেছে পৌনে চার লাখ প্রবাসীর ভোট
- উপদেষ্টাদের ‘কূটনৈতিক পাসপোর্ট’ জমা নিয়ে আলোচনা কেন?
- খুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী সবজি উৎসব
- পোশাক শিল্পে গভীর সংকট, জরুরি আর্থিক সহায়তা চায় বিজিএমইএ
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি | শুক্রবার | শীতকাল

