হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে পদযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচী পালিত হয়।
১লা নভেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরূপম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার মানিক বিশ্বাস।

