সমতট ডেস্ক : শপথ ভঙ্গের অভিযোগে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার একটি ডায়ালগ হয়েছে, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সরকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন। এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান ডায়ালগেরই একটি পার্ট। এর আগেও এমন অনেকগুলো মিটিং হয়েছে।
প্রেসিডেন্টের পদত্যাগ দাবির বিষয়ে তিনি বলেন, কোনো কিছুর ডেভলপমেন্ট হলে আপনারা জানবেন। উপদেষ্টা পরিষদের মিটিং আগামীকালও আছে কোনো সিদ্ধান্ত হলে জানবেন। আজকের বিএনপি’র সঙ্গে বৈঠক চলমান ডায়লগ এরই অংশ। প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে বিভিন্ন পক্ষের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করেছে।
এ সময় প্রধান উপদেষ্টার অসুস্থতা নিয়ে অনেকে ফোন করেছেন উল্লেখ করে তিনি বলেন, স্যার সুস্থ আছেন। নিয়মিত সব মিটিংয়ে অংশ নিচ্ছেন। আজকেও বিএনপির সঙ্গে মিটিংয়ে অংশ নিয়েছেন। তবে বিএনপির সঙ্গে প্রেসিডেন্টের ইস্যুতে কী কথা হয়েছে সে প্রশ্ন এড়িয়ে যান প্রেস সচিব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

