মো: রাকিবুল হাসান। আজ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের এই লেগ স্পিনার ৩০ বলে ৫৩ রান করেন। যার মধ্যে বেশিরভাগ রান করেছেন ছয় মেরে। যেখানে শান্ত, মাহমুদুল্লাহ, লিটনরা আসা যাওয়ার মিছিলে, ত্রাণকর্তা হয়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেওয়ার চেষ্টায় জীবনের সবথেকে দারুন ইনিংসটি দেখান বাংলাদেশের রংপুরের জন্ম নেয়া এই খেলোয়ার। মোঃ রিশাদ হোসেনের এই দুর্দান্ত ব্যাটিংয়ে প্রশংসায় ভাসাচ্ছেন তার সতীর্থরা। বাংলাদেশের এই লেগ স্পিনার ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলেন।
জাতীয় দলে অভিষেক অনেক আগেই হলেও, শ্রীলংকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিজেকে প্রমাণ করে তোলেন। বোলিংয়ে দুর্দান্ত মাথা খাটিয়ে বল করে উইকেট তুলে নেন প্রতিপক্ষ বেটারদের। তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মারকুটে ব্যাটিং আসা জাগাচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের ।
লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার অনেক দিনের। কোনো সংস্করণেই কব্জির মোচড়ে বল ঘোরানোর মতো স্পিনার থিতু হতে পারেননি দলে। নিরন্তর সেই অনুসন্ধানে আপাতত আশা রিশাদকে ঘিরে। ২০ বছর বয়সেই এই লেগ স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল , চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে।
রিশাদ ২০০২ সালের ১৫ জুলাই জন্মগ্রহন করেন। রিশাদ হোসেন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের নুর আলম ইসলামের ছেলে। দুই ভাই বোনের মধ্যে রিশাদই বড়। তবে রিশাদের এই সাফল্যের পিছনে রয়েছে কাছের মানুষদের সহযোগিতা আর নিজের কঠোর পরিশ্রম। বাবার মায়ের অনুপ্রেরণায় স্বপ্ন পূরণে গ্রামের মাঠ থেকে বেড়ে উঠে আজ হয়ে উঠেছেন দেশের ভরসাময় একজন লেগ স্পিনার।
ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ রিশাদ হোসেনের। আর ক্রিকেটার হিসেবে পথ চলার শুরু টা হয়েছিল জেলার ছমিরউদ্দিন স্কুলের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকেই। পর পর ৩ টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গড়েছিল নিজের জীবনের প্রথম রেকর্ড। যদিও তা কোন গ্রন্থে বা খাতায় লিপিবদ্ধ হয়নি। তবে এখান থেকেই ক্রিকেটার হওয়ার প্রবল প্রতিজ্ঞা মনে একেছিল রিশাদ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ দলে যায়গা করে নেন এই লেগ স্পিনার। এরপর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশকে। পরে সুযোগ হয় বিপিএলে খেলার।
রিশাদের ক্রিকেট জীবনের পথ চলায় ভরসার নাম ছিল বাবা নুর আলম। নিজের সর্বস্ব দিয়ে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অসামান্য অবদান রেখেছেন তিনি। এই পথ চলার আরেক সঙ্গী মামা আসাদুজ্জামান আসাদ।
যথাযথ পরিচর্যার করলে ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটে দারুণ অবদান রাখতে পারে ৬ ফুট ৪ ইঞ্চির এই লেগ স্পিনার।

