শুনানি শুরুর পর আদালত বুধবার (১৪ মে) পর্যন্ত মামলাটি মুলতবি রাখার আদেশ দেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার রায়ে হাইকোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দলটিকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
জামায়াতে ইসলামীর পক্ষে দায়ের করা ওই আপিলের শুনানিতে ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবী উপস্থিত না থাকায় আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ আদেশ দিয়ে আপিলটি খারিজ করে দেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ।
তবে জামায়াত পরে আপিল পুনরুজ্জীবনের আবেদন করে, এবং ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ সময়সীমা মাফ করে মামলাটি পুনরায় শুনানির জন্য গ্রহণ করে (রিস্টোর করে)। এরপর ৩ ডিসেম্বর থেকে পুনরুজ্জীবিত আপিলের ওপর ধারাবাহিক শুনানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফের শুনানি হয় এবং তা বুধবার পর্যন্ত মুলতবি রাখা হয়।
এআইএম/এইউ
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন
আদালত
হাইকোর্ট
রাজনীতি
জামায়াত
জামায়াতে ইসলামী

