সমতট টিভি ডেস্ক: “মালিক-শ্রমিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় (২০ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ জাহাঙ্গীর জমজম টাওয়ারের ‘গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার’-এ এক বিশেষ আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত কুমিল্লা মহানগরের ‘আদর্শ সদর উপজেলা বেকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন’ (রেজি নং ৮৫) এবং ‘বেকারী এন্ড পেস্ট্রি শেফ অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার শীর্ষস্থানীয় বেকারিশিল্পের সাথে যুক্ত শেফ, মাস্টার শেফ, প্রবীণ কারিগর, উদ্যোক্তা এবং স্পন্সরদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেফ ডে বাস্তবায়ন কমিটির সভাপতি ও বেকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি আইকনিক মাস্টার শেফ আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হাসনাত মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কুমিল্লা জেলা বেকারী মালিক সমিতির সভাপতি ও বিসিক মুসলিম সুইটস বেকারির চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্টের ম্যানেজিং ডাইরেক্টর রবিউল হক শামিম।
শেফ ডে বাস্তবায়ন কমিটির সেক্রেটারি ও আদর্শ সদর উপজেলা বেকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি তরুণ উদ্যোক্তা মাস্টার শেফ ওমর ফারুক এবং অনুষ্ঠান পরিচালক মাস্টার শেফ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাস্টার শেফ মো. সৌরভ, সহ-সেক্রেটারি আব্দুল করিম মোল্লা সোহাগ, অর্থ সম্পাদক মো. বাবুল হোসেন, প্রচার সম্পাদক শেফ ইমরান হোসেন এবং কমিটির উপদেষ্টা আইকনিক মাস্টার শেফ মোহাম্মদ হানিফ (খুলশী মার্ট বেকারী, চট্টগ্রাম)।
অনুষ্ঠানে খাদ্যশিল্প ও বেকারিশিল্পে বিশেষ অবদানের জন্য শীর্ষ স্পন্সর ও তরুণ উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অন্যতম সর্বোচ্চ স্পন্সর হিসেবে সম্মাননা লাভ করে নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (চেয়ারম্যান মো. আব্দুল মান্নান)। এছাড়া স্পন্সর হিসেবে আরও সম্মাননা পান বেক রাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (মো. রাকিবুল হাসান রাব্বি, মো. জিয়াউর রহমান, মো. আবু সাহিদ), রবিউল নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপ্রাইটর রবিউল ইসলাম, নিউ মস্তান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গাজী বেলাল হোসেন ও মো. জসিম উদ্দিন, মেসার্স আজমীর স্টোরের মো. শাহীন আলম, মেসার্স ভাই ভাই স্টোরের হাজী মোহাম্মদ মনির হোসেন, মেসার্স এস কে ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন, পাটোয়ারী ফুড প্রডাক্টসের চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটোয়ারী, মক্কা বেকারির মোঃ আব্দুর রশিদ, আবু তোহা সুইটস এন্ড বেকারির মাস্টার শেফ ওমর ফারুক, হাফছা সুইটস এন্ড বেকারির মো. সোহেল ভূঁইয়া, মেসার্স রয়েল ফুডস ফ্যাক্টরির আকবর হোসেন, কেক বক্স এক্সেপেরিয়েন্সের আয়াতুল ইসলাম, এবি ফুড প্রডাক্টস ও বিসমিল্লাহ মার্জারিনের এমডি মো. বাকের, পাবন ফুডস লিমিটেডের ম্যানেজার মো. ইমরান হোসেন, ট্রপিকাল হুইপিং ক্রিমের চেয়ারম্যান মো. ইরফান, ডেইজি বেকারির মো. শাহিন, এস আর বি ফুড প্রডাক্টসের রাশেদুল ইসলাম (রনি) এবং মেসফালাহ্ হাউজিং এন্ড ডেভেলাপার্স লিমিটেডের চেয়ারম্যান নুরুল আমিন আজাদ। এছাড়া মোহাম্মদ আলী কেক হাউজের তরুণ সফল উদ্যোক্তা মাস্টার শেফ মোহাম্মদ আলী এবং প্রদীপ স্টোরের প্রোপ্রাইটর প্রদীপ কুমার সাহাকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দীর্ঘদিনের শ্রম ও দক্ষতায় বেকারিশিল্পকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রবীণ শেফদের বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—ট্রেড ইউনিয়নের নেতা মো. মহিউদ্দিন রিপন, মো. এস এম কলিমুল্লাহ, আইকনিক মাস্টার শেফ মো. মনির হোসেন (নোয়াখালী), মিতালী বেকারির শেফ জসিম উদ্দিন এবং প্রবীণ শেফ মোহাম্মদ হালিম (হক বেকারী, বিসিক), প্রবীণ শেফ সুলতান (হাফসা সুইটস এন্ড বেকারী) ও সংগঠনের সহ-সভাপতি প্রবীণ শেফ মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য তৈরিতে শেফ ও বেকারি শ্রমিকদের ভূমিকা অনন্য। মালিক ও শ্রমিকদের সুসম্পর্ক বজায় রেখে ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের দক্ষ কারিগর তৈরির মাধ্যমে দেশের খাদ্যশিল্পকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।