সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
▪ বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, ১ এপ্রিল থেকে নিয়োগ শুরু ▪ Bengali News and Television: Bringing Local Stories Into Focus ▪ Bengali News and Web TV: Connecting Communities Through Journalism ▪ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা “মেঘের ওপারে”: রেড কার্পেটে ১০ মিনিট দাঁড়িয়ে করতালি ▪ টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ▪ ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সমন্বিত ভেক্টর ম্যানেজমেন্ট গাইডলাইন প্রকাশ ▪ এক মাসেই ৩ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স: ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি ▪ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন উচ্চশিক্ষা নীতি: গবেষণা বাজেট তিন গুণ বৃদ্ধির ঘোষণা ▪ সমতটের লোকগাথা ও আধুনিক কথাসাহিত্য: আঞ্চলিক উপন্যাসে জীবনের প্রতিচ্ছবি ▪ জাতীয় নির্বাচনে বায়োমেট্রিক ও স্বচ্ছ ভোটিং ব্যবস্থা প্রবর্তনের সর্বসম্মত প্রস্তাব
অর্থনীতি

বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, ১ এপ্রিল থেকে নিয়োগ শুরু

admin | 19 অক্টোবর 2026, 7:17 পূর্বাহ্ন
৪ মিনিট পাঠ
ফন্ট সাইজ:
বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, ১ এপ্রিল থেকে নিয়োগ শুরু

সমতট ডেস্ক: বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে নতুন একটি সমঝোতা স্মারকে (ইএসডিপি-এমওসি) স্বাক্ষর করেছে জাপান। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। পরে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও জাপান সরকারের প্রায় এক বছরের প্রচেষ্টার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কর্মসংস্থান খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে বিনিময় করা হবে।

চুক্তির সুবিধা তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে। জাপানে কাজের সুযোগের মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে বসবাসের সম্ভাবনাও তৈরি হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের মতো আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী বিদেশি কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও রাখা হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

স

admin

ভেরিফাইড

সমতট টিভি বিশেষ বার্তা ও অনুসন্ধান বিভাগ

আইডি কার্ড যাচাই