ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন ডা. সফিক

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন ডা. সফিক ছবির ক্যাপশন:
Advertisement
বশিরুল ইসলাম ।।
কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান। গতকাল রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মুহাঃ আখাতারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মো. সফিকুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে একই কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এ জন্য তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে এবং যোগদানের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য অবহিত করতে হবে। মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Admin

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন