ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ad728
কুমিল্লা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন দিবস-২০২৬ উপলক্ষে ‘ডেঙ্গুর উপসর্গ ও ব্যবস্থাপনা’ বিষয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ অক্টোবর, ২০২৬) সকালে কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, পরিবর্তিত উপসর্গ ও আধুনিক চিকিৎসাব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. সায়েদা তানজিনা কালাম। অনুষ্ঠানে ডেঙ্গু চিকিৎসার বিভিন্ন জটিল দিক ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেলের সদস্য কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহবুব ইসলাম মজুমদার, অধ্যাপক ডা. তারেক আহমেদ এবং অধ্যাপক ডা. সজিবুর রশিদ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. হেলালুর রহমান। সেমিনারে কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তরল খাবার গ্রহণ, প্লাটিলেট ও রক্তের অন্যান্য উপাদানের সঠিক পর্যবেক্ষণ এবং গাইডলাইন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর তারা জোর দেন। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাই পারে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ আতিকুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য