ঢাকা | বঙ্গাব্দ

এক হাজার হৃদয় ফিরে ফেলো প্রাণের স্পন্দন

এক হাজার হৃদয় ফিরে ফেলো প্রাণের স্পন্দন ছবির ক্যাপশন:
Advertisement
বেলাল হোসেন রাজু: হার্ট অ্যাটাকের রোগীর জন্য প্রতিটি সেকেন্ড দামি। হঠাৎ বুকের ভেতর চাপ ধরে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, আর ঘড়ির কাঁটা চলতে থাকে জীবন ও মৃত্যুর মাঝখান দিয়ে। এমন মুহূর্তে কত পরিবার প্রিয়জনকে নিয়ে দূরের শহরের পথে ছুটেছে। পথ ফুরায়নি, অথচ সময় ফুরিয়ে গেছে। সেই দূরত্ব এখন অনেকটাই কমে এসেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালে এক হাজার হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (করোনারি স্টেন্ট) স্থাপন উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সেখানে ঢাকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাকের রোগীকে দ্রুত ও সঠিক চিকিৎসা দিতে পারলে আল্লাহর রহমতে জীবন বাঁচানো সম্ভব। তাঁদের মতে, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই (পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) করা জরুরি। এ কাজে কুমিল্লা মডার্ন হসপিটালের আধুনিক ক্যাথল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাঁরা মন্তব্য করেন।

চিকিৎসকদের কাছে এক হাজার কেবল একটি সংখ্যা নয়। প্রতিটি রিংয়ের পেছনে আছেন একজন বাবা, একজন মা কিংবা পরিবারের ভরসার কোনো মানুষ, যাঁরা আবার ঘরে ফিরেছেন। চিকিৎসকেরা বলেন, মাত্র দুই বছরে এক হাজারের বেশি রোগীর হার্টে রিং স্থাপন কুমিল্লা ও আশপাশের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসায় বড় অগ্রগতি। স্থানীয়ভাবে ক্যাথল্যাব চালু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীদের এখন আর দূরে যেতে হয় না।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ আতিকুর রহমান

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা